সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
ক্যারিয়ারের তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মাটিতে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। সেটি ২০২২ সালের ২ এপ্রিল ডারবানে। দীর্ঘ সাড়ে ৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা।
আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বলে আদায় করে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। চা-বিরতিতে যাওয়ার আগে ৯৪ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। বিরতি থেকে ফিরে কোনো ভুল না করে আদায় করে নেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। জর্ডান নেইলের বাউন্সার থার্ড ম্যান দিয়ে চার মেরে ১৯০ বলে আদায় করে নেন সেঞ্চুরি।
দ্বিতীয় সেঞ্চুরি আদায়ে করেছেন দাপুটে ব্যাটিং। সফরকারী আয়ারল্যান্ডের বোলারদের শাসন করেছেন বেশ। তবে নেননি কোনোপ্রকার ঝুঁকি। দেশের মাটিতে এটি তার প্রথম শতক। ইনিংসটি সাজিয়েছেন তিনি ৯ চার ও ১ ছক্কায়।
সেঞ্চুরির কাছাকাছি ছিলেন সাদমান ইসলামও। কিন্তু থেমেছেন ১০৪ বলে ৮০ রান করে। তার বিদায়েই ভাঙে ১৬৮ রানের উদ্বোধনী জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২০৭। জয় ১০০ ও মুমিনুল অপরাজিত আছেন ২৩ রানে। আইরিশদের চেয়ে বাংলাদেশ পিছিয়ে ৮০ রানে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ