পাকিস্থানের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের দরকার ২৭৫ রান
সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৫ রান। টস হেরে শুরুতে ব্যাট করে ২৭৪ রানে অলআউট হয়েছে সফরকারীরা। পাকিস্তান যেভাবে শুরু করেছিল তাতে বড় স্কোরের স্বপ্নই দেখছিল পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাত ঝড়ে ১৩ ওভারেই স্কোর ছিল বিনা উইকেটে ১০৩ রান। তার পর দ্রুত তিন উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলেছিল বাংলাদেশ। সাদাকাত ৪৬ বলে ৭৫ রান করে ফিরতেই ১২২ রানের মধ্যে বিদায় নেন সাহেবজাদা ফারহান ও শামিল হুসেইন। তার পর চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে দুইশ ছাড়া করেন রিজওয়ান-সালমান আগা। তাদের ১০৯ রানের জুটি বড় স্কোরের স্বপ্নও দেখাতে থাকে। কিন্তু একই ওভারে সালমানের (৬৪) অদ্ভূত রান আউট ও রিজওয়ানের বিদায়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।
পরে লোয়ার অর্ডারে ভালোই চাপ তৈরি করেন রিশাদ হোসেন। যে কারণে পর্যাপ্ত রান তুলতে পারেনি সফরকারীরা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ৪৭.৩ ওভারে পাকিস্তান থামে ২৭৪ রানে। ৫৬ রানে তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। সবচেয়ে বেশি কৃপণ ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩৪ রানে দুটি মেডেনে নেন দুটি উইকেট। একটি করে নিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
দ্বিতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৪৭.৩ ওভার শেষে ২৭৪/১০ (রউফ ২*; সাদাকাত ৭৫, ফারহান ৩১, শামিল ৬, সালমান ৬৪, রিজওয়ান ৪৪, তালাত ৯, সামাদ ১১, শাহীন ৩, ফাহিম ১৪, ওয়াসিম ১,রিশাদ ৩/৫৬, মিরাজ ২/৩৪।
Aminur / Aminur
ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও
গর্ডন-জেসুস-কুন্দের গোলে বার্সেলোনার আটে আট
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও