ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ১২:৫৬

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। চলতি নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। 

অন্যদিকে, চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ভিনিসিয়ুস-ক্যাসেমিরোদেরর এবারের প্রতিপক্ষ সেনেগাল ও তিউনিসিয়া। কবে এবং কখন এই ম্যাচগুলো দেখা যাবে এক নজরে দেখে নেয়া যাক।

আগামীকাল (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। আফ্রিকার দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে।
একটি ম্যাচ খেলার জন্য অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা নেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি মাসেই ভারত সফরে আসার কথা ছিল আর্জেন্টিনার। তাদের প্রতিপক্ষ হিসেবেও মরক্কো, জাপানসহ বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত সে আলোচনা ভেস্তে গেছে। এদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই ইউরোপে সফর করবে ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এ বছর সেলেসাওদের শেষ ম্যাচ ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের লিল শহরে।

তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে না।

এমএসএম / এমএসএম

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

প্রথমবার এসিসির সভাতে তামিম, পেলেন যে দায়িত্ব

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক