উৎসব মুখর পরিবেশে ড্যাবের নুতন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক মাস (১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর, শনিবার, ঢাকা মেডিকেল কলেজের টিচার্স লাউঞ্জে উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত সদস্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে উদ্বোধন করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব এবং ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডাঃ রেজওয়ানুর রহমান সোহেল। তিনি নতুন সদস্যদের স্বাগত জানান এবং ড্যাবের সাংগঠনিক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংক্ষেপে আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফখরুজ্জামান এবং সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাহবুবুল আলম রিপন। নেতৃবৃন্দ নতুন সদস্যদের অভিনন্দন জানান এবং পেশাজীবীদের কল্যাণে ড্যাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব