ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

করোনায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১২১২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২১ বিকাল ৭:১০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে কোভিড-১৯ রোগে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৩৯ জনে। গত এক দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনে। সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়। এ সময়ে রোগী শনাক্ত হয় ৯৮০ জন।

করোনায় গতকাল রোববার ২১, শনিবার ২৫, শুক্রবার ৩১, বৃহস্পতিবার ২৪, বুধবার ৩৬, মঙ্গলবার ২৬ এবং সোমবার ২৬ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৭৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৬ লাখ ৪৬ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ।
 
২৪ ঘণ্টায় যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৮, খুলনায় ৩, সিলেটে ৩ ও রংপুরে ২। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জামান / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা