ভূমিকম্পে আহতদের চিকিৎসায় ডিএমসি হাসপাতালে ড্যাবের টিমের জরুরি প্রস্তুতি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ সকালে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক সৃষ্টি হলেও ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে জরুরি প্রস্তুতি গ্রহণ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ড্যাব–এর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেলের নেতৃত্বে একাধিক চিকিৎসক টিম সকাল থেকেই প্রস্তুত ছিল।
ভূমিকম্পের পরপরই ডিএমসি জরুরি বিভাগে আহত রোগীদের চাপ বাড়তে থাকে। সন্ধ্যায় ডা. রেজওয়ানুর রহমান সোহেল নিজে হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং আহতদের অবস্থা খোঁজখবর নেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ও জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসাররা।
ডিএমসি সূত্রে জানা যায়, ভূমিকম্পে আহত হয়ে মোট ৬৩ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে ৭ জনকে ভর্তি করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ক্যাজুয়ালটি বিভাগে ২ জন, নিউরোসার্জারিতে ২ জন, অর্থোপেডিকসে ৩ জন এবং একজনকে আইসিইউতে ভর্তি করা হয়।
আইসিইউতে ভর্তি রোগীর মাথায় গুরুতর আঘাত ছিল। জরুরি অস্ত্রোপচারের পর বিকেলে তিনি মারা যান। এছাড়া আরেকজনকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করা হয়।
ভূমিকম্পে আহতদের প্রতি গভীর উদ্বেগ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
ড্যাবের চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছেন এবং প্রয়োজনে অতিরিক্ত টিমও প্রস্তুত রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা
মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আনসার সদস্য সরোয়ার
জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভা
জাতীয় প্রেস ক্লাবে যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
বাইফার সম্মানসূচক ডিরেক্টর নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনন্যা আজিজ
দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর ‘পাগলা মৌজা’য় স্থাপনের দাবি স্থানীয়দের
শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে গতি বাড়িয়েছে দুদক, বিদেশি সম্পদ ও ১৮৭ ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে
মঙ্গলবার গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
জুলাই স্মরণে আলোচনা সভা’ অনুষ্ঠিত: শহীদদের রক্তের ঋণ শোধে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান