মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম
বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। গতকাল (২১ নভেম্বর) শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় দুই পরিবারের নির্বাচিত স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মমর বর চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান।
রাফায়েল ও মমর দেড় বছরের পরিচয়। নিজেদের মধ্যে বোঝাপড়া, জানাশোনা ও সম্পর্ক উন্নয়নের মধ্যদিয়ে প্রেমে জড়ান তারা। মাত্র দেড় মাস ধরে প্রেমের পর দুজন সিদ্ধান্ত নেন, সংসারী হবেন। পরিবারকে জানালে তারা অমত করেননি।
মাইমুনা ফেরদৌস মম বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন পরিকল্পনা করে ফেলতে পারে সে। এসব আমাকে মুগ্ধ করেছে।’
রেডিও জকি হিসেবে গণমাধ্যমে যাত্রা শুরু করেন মম। ২০২১ সাল থেকে নিয়মিত করছেন অভিনয়। মমর প্রথম সিনেমা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’। শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ছবিতে সহশিল্পী হিসেবে মম পেয়েছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রতকে। এখন দেশের দুটি টেলিভিশন চ্যানেলে মাইমুনা মমর তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।
মমর বর রাফায়েল আহসান ‘নয়ছয়’ নামে একটি সিনেমা নির্মাণ করেন, যেটি ২০১৪ সালে মুক্তি পায়।
Aminur / Aminur
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’