বিপিএলের পরই বিশ্বকাপ, যা বলছেন বাংলাদেশের কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তার আগে চলমান আয়ারল্যান্ড সিরিজই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ক্রিকেট। এরপরই ক্রিকেটাররা চলতি মাসের শেষ সময়ে মাঠে নামবেন বিপিএল খেলার জন্য। আর বিপিএলের পরপরই বিশ্বকাপ, এতে টানা খেলার ক্লান্তি ভর করবে কিনা সেই শঙ্কা রয়েছে।
যদিও পেস বোলিং কোচ শন টেইট বিশ্বকাপের আগে বিপিএলকে ইতিবাচকভাবেই দেখছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির আগে তিনি বলেন, ‘আমি ইনজুরি নিয়ে ভাবছি না। এটা তো আমার নিয়ন্ত্রণে নেই। বিপিএল হচ্ছে বিশ্বকাপের আগে, এটা ভালো দিক। খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাঝেই থাকবে। ব্যাপারটা ইতিবাচক। ইনজুরি যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। এটা আমার হাতে নেই, ফাস্ট বোলিং কোচ হিসেবে আমি বিশ্বকাপ নিয়েই ভাবছি।’
টেইটের চোখে অবশ্য অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড সমান, ‘প্রতিপক্ষ কে এটা দেখলে হবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। হোক আয়ারল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ। ভালো খেলতেই হবে। আমরা কালও ভালো ক্রিকেট খেলারই চেষ্টা করব। আয়ারল্যান্ড ভালো ক্রিকেট খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতেই হবে।’
বিশ্বকাপ প্রস্তুতি ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের প্রসঙ্গে টেইট বলেন, ‘হ্যাঁ, প্রস্তুতি ভালো। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ আছে। সেখানে প্রস্তুতি হয়ে যাবে। বেশি জটিল করে ভাবতে চাই না, ভালো খেলে ম্যাচ জিততে চাই। আন্তর্জাতিক ম্যাচ জেতা মানেই আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়া। তাই সেরা যে কাজটা আমাদের করার আছে সেটা হলো ভালো খেলা।’
তিনি আরও বলেন, ‘গত ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। আশা করি কালও জিতব। একটা বিরতিও পেয়েছে ছেলেরা। আয়ারল্যান্ড ভালো খেলেছে, তাদের ভালো খেলোয়াড় আছে। টি-টোয়েন্টিতে ওরা বেশ গোছানো একটা দল। আমরা এমন চ্যালেঞ্জই চেয়েছিলাম। পরের খেলা তো বিশ্বকাপে।’
এমএসএম / এমএসএম
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু
কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত
নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড
ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক
১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫
স্পিন বিষে নীল বাংলাদেশ
নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত
ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই
এ কেমন ছেলেখেলা!