চুক্তি নবায়নে সৌদি স্পন্সররা কর্মীদের বাধ্য করেন
সৌদি আরবে অনলাইন চুক্তি নবায়নের ক্ষেত্রে স্পন্সররা কর্মীদের বাধ্য করেন বলে অভিযোগ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সৌদিতে মানবসম্পদ রফতানিকারক দেশগুলোর অনানুষ্ঠানিক সংগঠন ‘সৌদি লেবার ফোরাম’-এর বৈঠকে তিনি এ অভিযোগ করেন। সোমবার সৌদির রাজধানী রিয়াদের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ অভিযোগের সমাধান চেয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
দূতাবাস জানায়, বৈঠকে সংগঠনের আট সদস্য রাষ্ট্রের মিশন প্রধানদের উপস্থিতিতে ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো সভাপতিত্ব করেন। বৈঠকে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাত্তাম আল হারবী দেশটির নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত লেবার রিফর্ম উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের সমস্যা এবং তা কাটিয়ে ওঠার জন্য সম্ভাব্য উপায় হিসেবে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকরা যাতে প্রতারিত না হয় এবং চাকরির চুক্তিতে উল্লেখিত শর্তসমূহ মানা হয় সেটি দূতাবাসের কাছে মুখ্য বিষয়।
রাষ্ট্রদূত বলেন, অনলাইন কন্ট্রাক্ট নবায়ন করার ক্ষেত্রে কখনো কখনো স্পন্সররা জোর করে কর্মীদের বাধ্য করে এবং কন্ট্রাক্ট রিনিউ করতে রাজি না হলে কর্মীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে এক্সিট ভিসা দেয়। রাষ্ট্রদূত এসব সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সৌদি লেবার ফোরামের নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে করে সৌদি আবরে প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া যায়।
এ সময় সৌদি মানবসম্পদ উপমন্ত্রী হারবী জানান, দেশটির ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করা। এজন্য বিদেশি কর্মীদের সেবাদানের প্রক্রিয়া সহজ করতে দেশটির সরকার কাজ করে যাচ্ছে।
বৈঠকে ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রীরা তা সমাধানের আশ্বাস দেন। ফোরামের সভাপতি ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো নিয়মিত এই ফোরামের সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন