কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার?
দেশের নব্বই দশকে যে কজন অভিনেত্রী দর্শক মাতিয়েছেন তাদের অন্যতম একজন দীপা খন্দকার। জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, টনি ডায়েস, লিটু আনামদের সঙ্গে জুটি হয়ে উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক। প্রায় তিন দশক সময় ধরে টানা অভিনয় করে যাচ্ছেন।
এই সময়ে ছোট পর্দা, মঞ্চ ও ওটিটি- সব মাধ্যমেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তিনি। তবে বর্তমানে চারিত্রিক অভিনেত্রী হিসেবে বেশি দেখা মেলছে এক সময়ের এই হার্টথ্রবকে।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সাহসিকতা এবং সেই সময়কার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন দীপা খন্দকার।
তিনি বলেন, ২৮-২৯ বছর বয়সে আমি মা হয়েছি। তখনই মা হওয়ার বিষয়ে আমি অত্যন্ত গর্বিত ছিলাম। আমার জীবনে কখনও মা হওয়া, বিয়ে কিংবা সন্তানকে লুকাইনি। বরং যেখানে যেতাম বাচ্চাদের গর্বের সঙ্গেই নিয়ে গিয়েছি।
ক্যারিয়ারের মধ্যগগনে এসে নায়িকা হিসেবে সিনেমায় না আসার কারণও জানান দীপা খন্দকার। সেই সময়কার পরিস্থিতি তুলে ধরে দীপা বলেন, আমার বয়স তখন খুব কম ছিল। যে কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, সেগুলো করতে সাহস পাইনি। তখন ছিল কাটপিসের যুগ। যদি সিনেমায় কাটপিস ঢুকে যায়- এই ভয়েই সিনেমা করা হয়নি।
পরিবারের প্রথম সদস্য হিসেবে মিডিয়ায় এসেছিলেন দীপা খন্দকার। তাই পথ দেখানোর বা দিকনির্দেশনা দেওয়ার মতো কাউকে পাননি। সম্পূর্ণ নিজের লড়াই এবং নিজের সিদ্ধান্তে এগিয়ে আজকের অবস্থান তৈরি করেছেন তিনি।
Aminur / Aminur
অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান
‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী