ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে নারিনের ‘৬০০’
টি-টোয়েন্টির ফেরিওয়ালা ভাবা হয় তাকে। ৩৭ বছর বয়সেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন সুনিল নারিনের। সেইসঙ্গে গড়ছেন নতুন নতুন রেকর্ড।
বুধবার অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিবীয় রহস্য স্পিনার। প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়লেন নারিন। আইএলটি২০ লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি অর্জন করেন তিনি।
নারিনের ৬০০তম শিকার ছিলেন টম অ্যাবেল। ম্যাচ শেষে আবুধাবি নাইট রাইডার্সের পক্ষ থেকে নারিনকে বিশেষ সংস্করণের ‘৬০০’ নম্বর জার্সি উপহার দেওয়া হয়, তার এই অসাধারণ অর্জনকে স্মরণীয় করে রাখতে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় নারিন এখন তৃতীয়। তালিকার শীর্ষে আছেন আফগান তারকা রশিদ খান (৬৮১), এরপর ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার ডোয়াইন ব্রাভো (৬৩১)।
বছরের পর বছর নারিন কলকাতা নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সসহ বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলেছেন।
এক বিবৃতিতে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘নারিনের এই অভূতপূর্ব অর্জনে নাইট রাইডার্স পরিবার অত্যন্ত গর্বিত। এই রেকর্ড ভবিষ্যতেও ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আমরা বিশ্বাস করি।’
Aminur / Aminur
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু
কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত
নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড
ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক
১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫
স্পিন বিষে নীল বাংলাদেশ
নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত
ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই
এ কেমন ছেলেখেলা!