আজ বিশ্ব নৌ দিবস
বিশ্ব অর্থনীতিতে নৌখাতের অবদানকে বিশেষভাবে তুলে ধরতে আন্তর্জাতিক নৌ সংস্থা (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) এবং এর সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর বিশ্বব্যাপী নৌ দিবস পালন করে থাকে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো- ‘নাবিকগণই নৌ ভবিষ্যতের সোপান। ’
বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর বিশ্ব সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে আজ বৃহস্পতিবার বিশ্ব নৌ দিবস উদযাপন করবে। এই তথ্য জানায় নৌ পরিবহন মন্ত্রণালয়।
দিবসটি উদযাপন উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সেমিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন, নৌপরিবহন অধিদপ্তরের নতুন অনলাইন সেবা উদ্বোধন এবং নৌপরিবহন সেক্টরে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার দেওয়া হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন।
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন