গার্মেন্টস কর্মীদের জন্য ডিজিটাল ঋণ চালু করেছে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক গার্মেন্টস কর্মীদের জন্য একটি ডিজিটাল ঋণ সেবা চালু করেছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে এ ধরণের পদক্ষেপ, এটিই প্রথম। সুইসকন্টাক্ট এবং ব্রিটিশ ফিন-টেক আগাম (AGAM) ইন্টারন্যাশনালের সহযোগিতায় সেপ্টেম্বর ২০২১ এর শুরুর দিকে শুধুমাত্র নির্বাচিত কারখানার জন্য এই পাইলট ঋণ কার্যক্রম চালু করে। এই পাইলট ঋণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পরবর্তিতে ব্যাংক দেশব্যাপী এর কার্যক্রম প্রসারের চিন্তাভাবনা করবে।
‘প্রস্তাবিত ‘PrimeAgrim’ এর মাধ্যমে গ্রাহকের ক্রেডিট সক্ষমতা মূল্যায়ন করে ডিজিটালি ঋণ বিতরণ সম্পন্ন করা যাবে। ডকুমেন্ট জমা দেয়ার প্রয়োজন ছাড়াই ঋণ আবেদন থেকে ঋণ পরিশোধের সামর্থ্য মূল্যায়ন এবং অনুমোদনের সমস্ত ধাপ ডিজিটালি সম্পাদন করা হবে, যার ফলে একই সাথে সময় এবং খুরচ সাশ্রয় হবে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, “প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে প্রাইম ব্যাংক সবসময় এগিয়ে থাকে। ডিজিটাল পরিষেবার মাধ্যমে এই পাইলট ঋণ বিতরণ কার্যক্রম আর্থিক অন্তর্ভুক্তিতে আমাদের সুদৃঢ় অঙ্গীকারেরই প্রমাণ বহন করে।“
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিবিও এবং কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান এএনএম মাহফুজ বলেন, “আমাদের অর্থনীতিতে আরএমজি সেক্টরের সর্বাধিক অবদান রয়েছে এবং এই ডিজিটাল উদ্ভাবনটি আরএমজি কর্মীদের জরুরী প্রয়োজনে অতি সহজে ঋণ পেতে সহায়তা করবে যা তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।
আগাম (AGAM) ইন্টারন্যাশনালের ফাউন্ডার ও সিইও শাবনাম নিদা ওয়াজেদ বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো একটি উদ্যোগ চালু করা হয়েছে যেখানে গ্রাহকরা, বিশেষ করে গার্মেন্টস কর্মীরা এই অনিশ্চিত সময়ে ব্রাঞ্চে না যেয়ে কোন অসুবিধা ছাড়াই কয়েক মিনিটের মধ্যে ঋণ পেতে পারেন। আমরা এর অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত ”।
প্রীতি / প্রীতি
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির