ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ক্যাম্পেইনে দুই দিনে টিকা পেলেন ৭৮ লাখ মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২১ সকাল ৯:৫৭

বিশেষ টিকা ক্যাম্পেইনের গত দুই দিনে ৭৮ লাখের বেশি মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন। একইসঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন প্রায় তিন লাখ মানুষ। এর আগের দিন রেকর্ড ৬৬ লাখের বেশি টিকা দেয়া হয়।

বুধবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৬৩৭ জন পুরুষ এবং নারী ৬ লাখ ৬ হাজার ৪৫৬ জন।

এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ ৮৯ হাজার ৩৫ ডোজ সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। আর ৭০ হাজার ৮৮০ ডোজ দেওয়া হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। এছাড়া ১১ হাজার ৬৫৩ ডোজ দেওয়া হয়েছে ফাইজার এবং ১৪ হাজার ৫২৫ ডোজ দেওয়া হয়েছে মডার্নার টিকা।

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) টিকা ক্যাম্পেইনের প্রথম দিনে সারাদেশে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে প্রথম ডোজের টিকা প্রয়োগ করা হয়। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে সবমিলিয়ে ক্যাম্পেইনে ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৫১ জনকে। টিকা ক্যাম্পেইন ও স্বাভাবিক টিকা কার্যক্রম মিলিয়ে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে টিকা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল ৮০ লাখ টিকা দেওয়ার। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সারাদেশের নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে টিকা ক্যাম্পেইন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। নানা জটিলতায় প্রথম দিনে লক্ষ্যমাত্রা অনুযায়ী দিতে না পারায় একদিন সময় বাড়ানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সিটি করপোরেশন ও শহর এলাকা জুড়ে এ কর্মসূচি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশে টিকাদান কর্মসূচি। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৯৯৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৯২ হাজার ১১০ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন এক কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৮৬ জন।

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা