দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া-মাহফিল অনুষ্ঠিত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টায় ড্যাবের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতারা অংশগ্রহণ করেন। দোয়া-মাহফিলে ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির প্রতি তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা.খালেকুজ্জামান দীপু, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ এবং ডাঃমোঃশামসুল আলম যুগ্ন মহাসচিব ড্যাব কেন্দ্রীয় কমিটি ও ড্যাব নিটোর শাখার সভাপতি,দপ্তর সম্পাদক ডা. শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াওঅনুষ্ঠানে মেডিনিউজের সম্পাদক ডা. মাহফুজুল হক চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন
দোয়া-মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা