ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

টানা দ্বিতীয় ট্রফি জিতে বয়ফ্রেন্ডকে কী ইঙ্গিত দিলেন সাবালেঙ্কা?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ১১:১২

ব্রিসবেন ইন্টারন্যাশনালে ট্রফি জিতে পুরস্কার বিতরণী মঞ্চে এক বক্তব্য দেন আরিনা সাবালেঙ্কা। মেয়েদের এক নম্বর টেনিস তারকার ওই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। অনেকের প্রশ্ন, বয়ফ্রেন্ডকে কি বাগদানের প্রস্তাব দিলেন এই বেলারুশিয়ান তারকা!
ট্রফি জেতার পর জর্জিওস ফ্রাঙ্গুলিসের উদ্দেশ্যে করে সাবালেঙ্কা জানান, শিগগিরই তাকে ভিন্ন নামে ডাকার আশা করছেন। প্রথমেই তার নিজের টিমকে ধন্যবাদ জানান, তারপর প্লেয়ার্স বক্সে থাকা ফ্রাঙ্গুলিসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার বয়ফ্রেন্ডকে ধন্যবাদ। আশা করি, শিগগিরই আমি তোমাকে অন্য কিছু বলে ডাকব। চলো কিছু বাড়তি চাপ দেই (তোমার ওপরে)।’
ফ্রাঙ্গুলিস একজন ব্রাজিলিয়ান উদ্যোক্তা এবং ওকাবেরির সিইও। ২০২৪ সালে সাবালেঙ্কার সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপর থেকে ম্যাচের সময় গ্যালারিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
কোর্টে দারুণ সময় কাটছে সাবালেঙ্কার। ব্রিসবেনের এই আসরে কোনো সেট না হেরে চ্যাম্পিয়ন হলেন তিনি। মার্তা কসতিউককে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বার ব্রিসবেনে ট্রফি জিতলেন, যেটি তার ক্যারিয়ারের ২২তম একক শিরোপা।

 

Aminur / Aminur

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার