ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘হাসি দিবস’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১০:১৩

‘হাসতে নাকি জানেনা কেউ, কে বলেছে ভাই...’

এরকম অনেক কবির কবিতায়, কথাসাহিত্যে হাসির কতশত বর্ণনা রয়েছে! মন খারাপের দিনে এক মুহূর্তে যদি কল্পনা করা যায় প্রিয় কারও হাসিমাখা মুখ, মনটা চট করেই ভালো হয়ে যায়। সেই রাঙা হাসির উদযাপনেই বিশ্বজুড়ে অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালিত হয় ‘বিশ্ব হাসি দিবস’।

বছরের ৩৬৫ দিনে প্রায় সাড়ে চারশ’ দিবস পালিত হয়। কিন্তু এমন অনেক দিবস রয়েছে যার কথা সাধারণ মানুষ জানেই না। ঠিক তেমনি ‘হাসি দিবস’। বিশ্ব পালন করবে দিবসটি। সাড়ম্বরে না হলেও প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালিত হয়।

১৯৬৩ সালে শিল্পী হারভে রোজ বল হলুদ রঙের বৃত্তের মধ্যে দুটো চোখ আর একটি অর্ধচন্দ্রাকৃতির মুখের ছবি আঁকেন, যা ‘স্মাইলি’ হিসেবে পরিচিতি পেয়েছে। স্মাইলির বাণিজ্যিক ব্যবহারে ব্যাপক পরিচিতি পান যুক্তরাষ্ট্রের শিল্পী হারভে। তার চেষ্টায় ১৯৯৯ সাল থেকে অক্টোবরের প্রথম শুক্রবারটি বিশ্ব হাসি দিবস হিসেবে পালিত হচ্ছে। অবশ্য বিশ্বব্যাপী হাস্যযোগ আন্দোলনের প্রতিষ্ঠাতা ড. মদন কাটারিয়ার ১৯৯৮ সালে ভারতের মুম্বাইতে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে ‘হাসি দিবস’ পালন করেন।

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা