ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

‍আজ ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১০:২৩

সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১ অক্টোবর (শুক্রবার) উদযাপিত হচ্ছে ৩১তম ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’। চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে সব বয়স-শ্রেণীর জনগণের জন্য ডিজিটাল সমতার ওপর গুরুত্ব দিয়ে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

করোনা অতিমারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। প্রবীণদের বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছে।  

এছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার প্রবীণদের জন্য ভাতা কার্যক্রম চালু করেছে।

তিনি জানান, ১৯৯৭-৯৮ সাল থেকে ষাটোর্ধ্বদের ভাতা প্রদান করা হচ্ছে। বর্তমানে প্রতিজন মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।

প্রীতি / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা