ডিম-আলুর দাম কমলেও বেড়েছে তেল-সবজি-মুরগির
সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ডিম ও আলুর। তবে দাম বেড়েছে ভোজ্যতেল, পেঁয়াজ, সবজি, মুরগি ও কাঁচামরিচের। শুক্রবার (১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী বাজারে এ চিত্র দেখা গেছে।
বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এসব বাজারে প্রতিকেজি গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, সিম ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, কাকরোলা ৬০ টাকা, পাতা কফি ও ফুল কফি প্রতিপিস ৫০ টাকা, চাল কুমড়া প্রতিপিস ৪০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
মিরপুর ১১ নম্বর বাজারেরেএক সবজি বিক্রেতা জানান, বাজারে চাহিদা অনুযায়ী সবজির জোগান নেই। জোগান বাড়লে দাম কমবে।
এসব বাজারে আলুর দাম কমে বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি। পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে ২০ টাকা দাম বেড়ে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪০ টাকায়। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। পেঁপে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা। শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৬০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়।
বাজারে শুকনো মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন ৮০ থেকে ১৩০ টাকা, আদা ১০০ টাকা, হলুদের গুঁড়া ১৬০ টাকা থেকে ২২০ টাকা। এছাড়া ইন্ডিয়ান মসুর ডাল কেজিপ্রতি ৯০ টাকা ও দেশি মসুর ডাল ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম। খুচরা প্রতিলিটার তেল বিক্রি হচ্ছে ১৫৩ টাকায়। আগের দামে কেজিপ্রতি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকা। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। বাজারে দামে বেড়েছে খুচরা আটার। প্রতিকেজি আটা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
বাজারে দাম কমেছে ডিমের। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা। সোনালি (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
এসব বাজারে আবারো বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ২০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সোনালি (কক) মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৯০ টাকা, লেয়ার মুরগি ২৩০ টাকায়।
জামান / জামান
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির