ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আরো ২৩ পোর্টাল ও ৬২ পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১২:৪

আরো ২৩টি নিউজ পোর্টাল ও ৬২টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি দুটিতে এসব পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এর আগে ২০২০ সালে তিন দফায় সব মিলিয়ে ১৭৭টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমোদন দেয়া হয়। এরমধ্যে ওই বছরের ৩১ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নিবন্ধনের অনুমতি পায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ।

এরপর ২৯ নভেম্বর তৃতীয় দফায় ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। গত বছরের ১৭৭টি আর বৃহস্পতিবারের ৮৫টি মিলিয়ে নিবন্ধনের অনুমতি পেল মোট ২৬২টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণ।

জামান / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা