ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গ্র্যান্ড স্লামে নতুন ইতিহাস লিখলেন জোকোভিচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২৬ রাত ৯:৩

টেনিস ইতিহাস নতুন করে লিখলেন নোভাক জোকোভিচ। প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন এই সার্ব তারকা। আজ (শনিবার) অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে তিনি এই কীর্তি গড়েন।
রড লেভার এরেনায় ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নেদারল্যান্ডসের বোতিচ ফন ডে জান্দশুলপকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) গেমে হারান জোকোভিচ। দুই ঘণ্টা ৪৪ মিনিটে ম্যাচ শেষ করেন তিনি।
প্রথম দুই সেটে সহজ জয় পেয়ে যান জোকোভিচ। তৃতীয় সেটে খানিকটা ঘাম ছুটেছে। টাইব্রেকার পর্যন্ত গড়ানো সেটটি শেষ পর্যন্ত প্রতিপক্ষের আনফোর্সড এররে তিনি জিতে নেন।
জোকোভিচ এই ম্যাচ জিতে মেলবোর্ন পার্কে শেষ ষোলোতে পৌঁছে গেছেন। ৩৮ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত টিকে থাকা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন পরের রাউন্ডে লড়বেন ইয়াকুব মেনসিক ও ইথান কুইনের মধ্যকার ম্যাচ জয়ীর বিপক্ষে।

 

এমএসএম / এমএসএম

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার