ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশে ৩১ লাখ অবৈধ মোবাইল শনাক্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২১ সকাল ৯:১৪

গত ৩ মাসে ৩১ লাখ অবৈধ মোবাইল ফোন শনাক্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি ধাপে ধাপে এসব মোবাইল ফোন বন্ধ করে দেবে জানিয়েছে।

জানা গেছে, দেশে এখন অনিবন্ধিত কোনো মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হবে না। আর যেসব অনিবন্ধিত মোবাইল রয়েছে তা ধাপে ধাপে বন্ধ করবে বিটিআরসি। যেসব মোবাইল ফোনের নিবন্ধন হয়নি সেগুলোকে অবৈধ মোবাইল ফোন বলা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কোনো বিক্রেতা অবৈধ কোনো হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের মূল্য ফেরত দিতে হবে। কোনো বিক্রেতাও যেন অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করেন। অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি, কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে বিটিআরসি।

অবৈধ মোবাইল ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা দিতে গত ১ জুলাই থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কাজ শুরু করে বিটিআরসি। নতুন ফোন কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে কেনার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা বা কেনা কিংবা উপহার পেলে সেটা ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ও অবৈধ মোবাইল ফোন শনাক্তের কাজ করেছি। এই তিন মাসে প্রায় ৩১ লাখ অবৈধ মোবাইল ফোন শনাক্ত করা হয়েছে। যা ১ অক্টোবর থেকে বন্ধ করা শুরু হয়েছে। তবে কতগুলো বন্ধ করা হয়েছে তা বলা যাচ্ছে না।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন