মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের বিশতম প্রতিষ্ঠা বার্ষিকতে অভিনেতা হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, নাট্যকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী মৃধা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাসাস এর সাবেক সভাপতি রেজাবদ্দৌলা চৌধুরী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, রবি চৌধুরী, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, ডি এ তায়েব, ইকরা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমান, বীচ প্যারাডাইসের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, গোল্ডস্যান্ডস এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বাহার, বেসিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন সহ গুনীজনরা। অনুষ্ঠানে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এর পাশাপাশি ব্রান্ড প্রমোটর বারিশ হক, সঙ্গীতশিল্পী আলম আরা মিনু, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, চিত্রনায়িকা প্রিয়াংকা জামান, সঙ্গীতশিল্পী পুস্পিতা দত্ত সহ অনেক গুনীজন। মিজাফ সভাপতি সাঈদ মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা ইমতু রাতেশ নৃত্য, এ এইচ রাজু কবিতা আবৃত্তি করেন। সম্মাননা পেয়ে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী তার প্রতিক্রিয়া জানান "স্বীকৃতি কর্মতৎপরতা বৃদ্ধি করে " সাকলাইন এবং মোঃ হেদায়েত উল্লাহ তু্কী যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আরমান / আরমান
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী