রাজধানীতে রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে অভিযান শুরু
রাজধানীতে রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে অভিযান শুরু হচ্ছে আজ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, রোববার বেলা ১১টায় মতিঝিলের সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হবে। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে অভিযানটি চালানো হবে।
ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিবিধি এবং ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা
Link Copied