ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হলিউডে পাড়ি জমানোর কারণ জানালেন প্রিয়াঙ্কা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ১০:৩২

স্বেচ্ছায় নয়, পরিস্থিতির চাপে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছিলেন-এমনই ইঙ্গিত দিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি সিনেমা থেকে দূরে সরে যাওয়ার নেপথ্য কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। অবশেষে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
প্রিয়াঙ্কার স্পষ্ট বক্তব্য, তিনি কখনও স্বেচ্ছায় বলিউড ছাড়তে চাননি। তার ভাষায়, “আমার মনে হয় না, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চেয়েছি।” তবে এখানে নিজের কাজের পরিসর সীমিত হয়ে আসছিল বলেই মনে করেন এই অভিনেত্রী।
তিনি জানান, শিল্পী হিসেবে নিজেকে আরও বড় পরিসরে দেখতে চেয়েছিলেন। “এখানে আমার নিজের কাজের জায়গাটা খুবই সীমিত মনে হত। আমি নিজের পরিসর বৃদ্ধি করতে চেয়েছিলাম। শিল্পী হিসেবে আমাকে উত্তেজিত করতে পারে এমন কাজের সুযোগের জন্য মুখিয়ে ছিলাম”- বলেন তিনি।
এই তাগিদই তাকে আমেরিকায় কাজের সুযোগ খুঁজতে উদ্বুদ্ধ করে। তার দাবি, সেখান থেকেই হলিউডে যাত্রা শুরু। তবে ১২ বছরের সেই সফর মোটেই সহজ ছিল না বলেও স্বীকার করেছেন অভিনেত্রী।
দীর্ঘ সময় পর আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। তবে বলিউডে নয়, দক্ষিণী সিনেমায়। জানা গেছে, ‘বারাণসী’ নামের একটি সিনেমাতে দেখা যাবে তাকে। ভারতীয় সিনেমায় কাজ করতে পেরে তিনি খুশি বলেও জানিয়েছেন।
বলিউড ও দক্ষিণী সিনেমার মধ্যে কোনো একটিকে বেছে নিতে বলা হলে প্রিয়াঙ্কার সোজাসাপ্টা জবাব, “আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারব না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভাল লাগে।”

 

 

Aminur / Aminur

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন