মন্ত্রিসভার বৈঠক সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় এক মাসের মাথায় মন্ত্রিসভার বৈঠক বসছে সোমবার (৪ অক্টোবর)।
গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মসূচিতে জানানো হয়, সোমবার সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে সবশেষ ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠক হয়। এরপর ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। শুক্রবার (১ অক্টোবর) রাত ১১টা ১৩ মিনিটে দেশে ফেরেন তিনি।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করে থাকেন প্রধানমন্ত্রী।
বর্তমান সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী, ২০ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন