রোজা রেখে ইনজেকশন ব্যবহার
ইনজেকশন একটি বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি। দ্রুত কার্যকর হওয়াসহ অনেক কারণেই চিকিৎসকগণ এটি ব্যবহার করে থাকেন। মৌলিকভাবে ইনজেকশন তিনটি পদ্ধতিতে ব্যবহার করা হয় ১. মাংসপেশিতে। ২. চামড়ার নিচে। ৩. রগের ভেতরে। মাংসপেশিতে ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে রোজা ভঙ্গ হবে না।
কারণ এটি রোজা ভঙ্গ হওয়ার জন্য গ্রহণযোগ্য রাস্তা দিয়ে দেহের অভ্যন্তরে প্রবেশ করে না। শাইখ ইউসুফ আল কারজাভি এ বিষয়ে সমকালীন ওলামায়ে কেরামের ইজমা (সর্বসম্মত মত) উল্লেখ করেছেন (ফিকহুস সিয়াম)।
চামড়ার নিচে ইনসুলিন ব্যবহার করা হয়। এর মাধ্যমেও মূলত রোজা ভঙ্গ হয় না। তাই রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করেত পারবেন। আন্তর্জাতিক ফিকহ একাডেমির সিদ্ধান্তও অনুরূপ। রগের ভেতরেও কিছু ইনজেকশন ব্যবহার করা হয়। ব্যবহৃত ওষুধটি রক্তের মাধ্যমে দেহে মিশে যায়। অসুস্থতার কারণে কোনো রোগী ইনজেকশন ব্যবহার করতে পারবেন।
রগ দিয়ে স্যালাইনও ব্যবহার করা হয়। যা মানবদেহে খাবারের ঘাটতি পূরণ করে। স্যালাইন ব্যবহার করলে মুখে খাবার গ্রহণ না করলেও চলে। যেহেতু রোজা রাখা হয় খাবার বর্জনের মাধ্যমে, তাই স্যালাইন ব্যবহার করলে রোজা ভাঙবে কি না বিষয়টি মতভেদপূর্ণ। শাইখ ওয়াহবাহ জুহাইলিসহ অনেকের মতে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে শাইখ ইউসুফ আল কারজাভিসহ ভারতবর্ষের ওলামায়ে কেরামের মতে এর মাধ্যমে যদিও রোজা ভঙ্গ হবে না, তবে রমজানের দুর্বলতা দূর করার জন্য স্যালাইন ব্যবহার করা মাকরুহ। তাই রোজা অবস্থায় এর থেকে বেঁচে থাকতে হবে।
এমএসএম / এমএসএম
নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা
হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা
ধর্মীয় কাজে বাধা দেওয়া অমার্জনীয় পরিণতি
ইসলামে ব্যক্তিস্বাধীনতার নানা দিক
৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা
সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা
ভালো কাজের শুভ সূচনা ও সমাপ্তি যেভাবে হয়
গুনাহকে তুচ্ছজ্ঞান করার পরিণতি
২০২৬ সালের ঈদুল আজহা কবে?
রিজিকে বরকত লাভে করণীয়
রমজান শেষ হওয়ার আগে যে কাজগুলো করা জরুরি
সদকাতুল ফিতরের প্রয়োজনীয় মাসআলা