আরব দেশগুলোতে হজের খরচ কতো?
চলতি মৌসুমে আরব ও মুসলিম দেশগুলোতে হজের খরচ নিয়ে এক মিশ্র চিত্র দেখা গেছে। বিমান ভাড়া, আবাসন এবং আনুষঙ্গিক লজিস্টিক সেবার ব্যয় বাড়লেও অনেক দেশের সরকার ও ট্রাভেল এজেন্সিগুলো সাধারণ মানুষের নাগালের মধ্যে খরচ রাখার চেষ্টা করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যের ভিত্তিতে ৮টি আরব দেশের হজের খরচের বিস্তারিত তুলে ধরা হলো—
আলজেরিয়া
আলজেরীয় সরকার হজের খরচ কমাতে বিশেষ ভর্তুকি দিচ্ছে। গত বছর হজের খরচ ছিল ৮ লাখ ৪০ হাজার দিনার (৬৩২৬ ডলার), এ বছরও তা প্রায় স্থিতিশীল রয়েছে। প্রত্যেক হজযাত্রীর জন্য দেশটির সরকার অতিরিক্ত ১ লাখ দিনার (৭৫৩ ডলার) বিশেষ সহায়তা ঘোষণা করায় হজের প্রকৃত ব্যয় ৯ লাখ ২০ হাজার দিনার থেকে কমে ৮ লাখ ২০ হাজার দিনার (৬১৭৮ ডলার) দাঁড়িয়েছে। এর মধ্যে বিমান ভাড়া ও মক্কা-মদিনায় থাকা-খাওয়ার খরচও অন্তর্ভুক্ত।
মরক্কো
মরক্কোর হজযাত্রীদের জন্য এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার মরক্কান দিরহাম (প্রায় ৬৮৭৮ ডলার)। তবে বেসরকারি এজেন্সির মাধ্যমে হজের খরচ হোটেলের মান ও দূরত্বের ওপর ভিত্তি করে ৮ হাজার ১৮৯ ডলার থেকে ১৭ হাজার ৪৬৯ ডলার পর্যন্ত হতে পারে। জ্বালানি তেলের দাম বাড়লেও সৌদি আরবে আবাসন ব্যয় স্থিতিশীল থাকায় খরচ খুব একটা বাড়েনি।
সিরিয়া
দীর্ঘ ১৩ বছর পর এবারই প্রথম সিরিয়ার আলেপ্পো বিমানবন্দর থেকে হজের ফ্লাইট শুরু হয়েছে। এবার সিরিয়া থেকে প্রায় ২২ হাজার মানুষ হজ পালন করবেন। দেশীয় হজযাত্রীদের জন্য খরচ ধরা হয়েছে ৪৭৫০ ডলার এবং প্রবাসীদের জন্য ৪৯০০ ডলার। সৌদি কর্তৃপক্ষের বিশেষ সুবিধায় এবার সিরীয় হজযাত্রীদের লাগেজ সরাসরি হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
লেবানন
আগের বছরগুলোর তুলনায় লেবাননে হজের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিমানে যাতায়াতসহ সাধারণ প্যাকেজের দাম পড়ছে ৪৫০০ থেকে ৫৫০০ ডলার। তবে কাবা শরীফের কাছের হোটেল নিলে এই খরচ আরও অনেক বেড়ে যাবে। বিমান চলাচল রুটের পরিবর্তন ও বিমা খরচ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান এজেন্সি মালিকরা।
কাতার
কাতারে হজের প্যাকেজে বড় ধরনের বৈচিত্র্য দেখা গেছে। হারাম শরীফ থেকে দূরের হোটেলগুলোর প্যাকেজ শুরু হচ্ছে ২৩ হাজার রিয়াল (৬৩১৯ ডলার) থেকে। আর কাছের হোটেলের প্যাকেজগুলো ৩৮ হাজার রিয়াল থেকে শুরু হয়ে বিশেষ সুবিধাসম্পন্ন প্যাকেজের ক্ষেত্রে ১ লাখ রিয়াল (২৭ হাজার ৪৭৩ ডলার) পর্যন্ত ঠেকছে। তবে গত বছরের তুলনায় এবার বিমান ভাড়া প্রায় ১০ শতাংশ বেড়েছে।
জর্দান
জর্দানের হজযাত্রীদের জন্য হজের খরচ গত বছরের মতোই প্রায় স্থিতিশীল রয়েছে। সরকারিভাবে হজের খরচ নির্ধারণ করা হয়েছে ৩১৪০ জর্দানীয় দিনার (৪৪২৮ ডলার)। এতে আবাসন, খাবার, যাতায়াত ও কোরবানির খরচ অন্তর্ভুক্ত। তবে জর্দানের হজযাত্রীদের মধ্যে বিমানে যাতায়াতের চেয়ে স্থলপথে সৌদি আরব যাওয়ার প্রবণতা বেড়েছে এবার।
সৌদি আরব (অভ্যন্তরীণ হজযাত্রী)
সৌদি আরবের অভ্যন্তরে বসবাসরত নাগরিকদের জন্য হজের খরচ গত বছরের মতোই রয়েছে। নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধিত চারটি প্রধান প্যাকেজের খরচ ২ হাজার ১৩৩ ডলার থেকে ৩ হাজার ৫০৭ ডলারের মধ্যে সীমাবদ্ধ। সরকারি কঠোর তদারকির কারণে এখানে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই।
ওমান
বিমান ভাড়া ও হোটেল ভাড়া বেড়ে যাওয়ায় ওমানে হজের খরচ এবার অন্যান্য বছরের তুলনায় বেশি। বিমানে যাতায়াতসহ হজের খরচ নির্ধারণ করা হয়েছে ২১৩৪ ওমানি রিয়াল (৫৫৪৫ ডলার)। তবে যারা স্থলপথে বা বাসে যেতে চান, তাদের খরচ পড়বে ১৩১৩ রিয়াল (৩৪১২ ডলার)। বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে ওমানের হজ প্যাকেজগুলোতে।
সার্বিকভাবে দেখা যাচ্ছে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও জ্বালানির দাম বাড়লেও সরকারি ভর্তুকি ও আগাম ব্যবস্থাপনার কারণে অনেক দেশেই হজের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়নি। তবে লেবানন ও ওমানের মতো দেশগুলোতে খরচ বাড়ায় সাধারণ হজযাত্রীদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে।
Aminur / Aminur
আরব দেশগুলোতে হজের খরচ কতো?
কোন পশুর বয়স কত হলে কোরবানি করা যাবে
দ্বীনি শিক্ষা বিস্তারে যার অবদান অনস্বীকার্য
দ্বিন প্রচারে নবী-রাসুলদের নিষ্ঠা ও সততা
ইসলামে মায়ের মর্যাদা
হজ কীভাবে পালন করবেন, নিয়ম কী?
আমল নষ্ট করে যেসব কাজ
শিশুর আকিকা না করে টাকা দান করা যাবে?
আল্লাহর ইবাদতের জন্য মানুষ ওয়াদাবদ্ধ
ইসলামের মহান খলিফা হজরত আবু বকর (রা.)
অঙ্গীকার রক্ষা ইসলামে কেন গুরুত্বপূর্ণ?
গোপনে ভালো কাজ বিপদমুক্তির হাতিয়ার