ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১:৪৭

পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা তিলাওয়াত করলে বা শুনলে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হয়। এই সিজদাকে সিজদায়ে তেলাওয়াত বলা হয়। তেলাওয়াত শব্দ করে বা নিঃশব্দে যেভাবেই করা হোক না কেন, সিজদা করতেই হবে। তবে একই আয়াত বারবার পড়লে, তেলাওয়াত শেষে একবার সিজদা করলে‌ যথেষ্ট হবে।

এই সিজদা ওয়াজিব, না করলে গুনাহ হবে। তিলাওয়াতে সিজদার পদ্ধতি হলো, হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে এবং ‘সুবহানা রাব্বিয়াল আলা’ তিনবার পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে।

সিজদা মাত্র একটি হবে। এতে তাশাহ্হুদ নেই, সালামও নেই। এ সিজদার জন্য হাত উঠাতে বা হাত বাঁধতে হবে না এবং দুইটি সিজদাও করতে হবে না। যদি না দাঁড়িয়ে বসে বসে সিজদা করে অথবা সিজদা করে বসে থাকে তাও জায়েজ আছে। 

পিরিয়ডের কোনো নারী সিজদার আয়াতের তিলাওয়াত শুনলে তাকে সিজদা করতে হবে না। কারণ, হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। তাবেয়ী আবুদ্দুহা ও ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে তাকে সিজদা দিতে হবে না। কারণ, সে তো এর থেকেও গুরুত্বপূর্ণ বিধান (অর্থাৎ নামাজ) আদায় করছে না।

এমএসএম / এমএসএম

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

ভালো কথা বলাও এক ধরনের সদকা

সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য

শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা

কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ

পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?

আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি

চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে

নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়

ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক

২০২৭ সালের রমজান ও ঈদের চাঁদ দেখা যাবে কবে?

পোশাক পরিধানে ইসলামের ৮ নির্দেশনা