ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ভালো কথা বলাও এক ধরনের সদকা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ১১:২০

আর্থিক, শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ইত্যাকার সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা একে অপরের জন্য প্রয়োজন। সাহায্য করার কিছুই না থাকলে একজন মানুষ অপর মানুষকে মধুর ভাষা ব্যবহার করে সান্ত্বনা দিতে পারে।
এটিও তার জন্য সদকা হিসেবে পরিগণিত হবে বলে নবী করিম (সা.) সবাইকে উৎসাহিত করেছেন।
একবার নবী করিম (সা.) জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন।
তারপর তা থেকে পানাহ চাইলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। পরে আবার জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন, তারপর তা থেকে পানাহ চাইলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
সাহাবি হজরত শুবা (রা.) বলেন, দুবার যে বলেছেন, এতে আমার কোনো সন্দেহ নেই। তারপর নবী করিম (সা.) বললেন, ‘তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাক এক টুকরা খেজুর দিয়ে হলেও।
যদি তা না পাও, তাহলে মধুর ভাষা বিনিময়ে।’ -সহিহ বোখারি
একটি ভালো কাজের দরজা বন্ধ হয়ে গেলে অপর দরজা খোলা থাকে। কারণ ভালো কাজের দরজা অনেক। যখন কোনো মানুষ ভালো কাজ সম্পাদন করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সে মুখের ভালো কাজ চালিয়ে যাবে। তথা সে মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটিও করতে অক্ষম হলে তার জন্য এর স্থলাভিষিক্ত হলো-খারাপ কাজ থেকে বিরত থাকা। খারাপ কাজ থেকে বিরত থাকলে সেটিও হবে তার জন্য সদকাহস্বরূপ।
আল-মুহাল্লাব বলেন, উপরোক্ত বক্তব্য নবী করিম (সা.) বর্ণিত একটি হাদিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি খারাপ কাজের ইচ্ছা পোষণ করল, কিন্তু তা করল না, এ জন্য সে একটি সওয়াব পাবে।’ -বায়হাকি
অন্য এক হাদিসে নবী করিম (সা.) বলেন, ‘প্রত্যেক মুসলিমের ওপর সদকা করা কর্তব্য।’ সাহাবিরা বললেন, যদি তার (আর্থিক) সামর্থ্য না থাকে? নবী করিম (সা.) বললেন, ‘তাহলে সে নিজ কর্মের মাধ্যমে নিজের এবং অপরের সাহায্য করবে।’ তারা বললেন, যদি সে এটি করতে সক্ষম না হয় বা না করে? তিনি (সা.) বললেন, ‘তাহলে সে অসহায় মুখাপেক্ষিকে সাহায্য করবে।’ তারা বললেন, যদি সে তা না করে? তিনি (সা.) বললেন, ‘তাহলে সে অন্যকে ভালো কাজের আদেশ করবে।’ তারা বললেন, যদি সে তা না করে? তিনি (সা.) বললেন, ‘তাহলে সে খারাপ কাজ থেকে বিরত থাকবে, এটিই তার জন্য সদকাস্বরূপ।’ -সহিহ বোখারি
আর্থিক সাহায্য যেমন একজন মানুষকে খুশি করে, তেমনি ভালো কথাও একজন মানুষকে সন্তুষ্ট করে। এ জন্য নবী করিম (সা.) বলেন, ‘ভালো কথা সদকাস্বরূপ।’ -বায়হাকি
ভালো কথা একটি মহান আমল। কেননা আল্লাহতায়ালা বলেন, ‘খারাপ কথাকে তুমি ভালো কথা দিয়ে প্রতিহত করো।’ -সূরা মুমিনুন: ৯৬
ভালো কথা ব্যাপকার্থক। যেমন কাউকে আসসালামু আলাইকুম বলা, তার জবাবে ওয়ালাইকুমুস সালাম বলা ইত্যাদি।
একদা নবী করিম (সা.) সাহাবিদের সঙ্গে বসেছিলেন। এক ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম। সাহাবিরা তার সালামের উত্তর দিলেন। নবী করিম (সা.) বললেন, ‘দশ’। দ্বিতীয় এক ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবিরা তার সালামের উত্তর দিলেন। নবী করিম (সা.) বললেন, ‘বিশ’। তৃতীয় এক ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নবী করিম (সা.) বললেন, ‘ত্রিশ’।
সাহাবিরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! দশ, বিশ ও ত্রিশের তাৎপর্য কী? নবী করিম (সা.) বললেন, প্রতিটি ভালো কাজের বিনিময় দশগুণ। কাজেই প্রথম ব্যক্তি একটি বাক্য বলেছিলেন, ফলে তিনি দশগুণ সওয়াব পাবেন, দ্বিতীয় ব্যক্তি দুটি বাক্য বলেছিলেন, ফলে তিনি বিশগুণ সওয়াব পাবেন, আর তৃতীয় ব্যক্তি তিনটি বাক্য বলেছিলেন, ফলে তিনি ত্রিশগুণ সওয়াব পাবেন। -আন-নাবাবি

Aminur / Aminur

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

ভালো কথা বলাও এক ধরনের সদকা

সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য

শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা

কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ

পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?

আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি

চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে

নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়

ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক

২০২৭ সালের রমজান ও ঈদের চাঁদ দেখা যাবে কবে?

পোশাক পরিধানে ইসলামের ৮ নির্দেশনা