রাজশাহীতে বিশ্ব শিশু দিবসে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন
‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের নাচ-গান পরিবেশন ও মিষ্টিমুখ করানো অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
শিশু একাডেমির সংগীত বিভাগের ছাত্রী লাব্বিকা নাওয়াজ সহিষ্ণুতার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের। শিশুদের মধ্যে বক্তব্য রাখে আবৃত্তি বিভাগের মাহ্দিয়্যাত মায়িশাহ্ ও সায়র আজাদ নানক।
এছাড়া এ সময় শিশু একাডেমির শিক্ষক আব্দুর রোকন মাসুম ও কাবেরি দেবনাথসহ ১৭ এতিম শিশু, নদীভাঙনে ঘরহারা পরিবারের দুই শিশু, পারিবারিক কলহে বিচ্ছিন্ন পরিবারের ২৪ শিশুসহ শিশু একাডেমির শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied