প্রবাসীরাই এ উন্নয়নের সহযোদ্ধা : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
‘আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার স্বচ্ছ রাজনীতির বাংলাদেশ। সারা বিশ্বের প্রশংসার বাংলাদেশ। সামাজিক সূচকে এগিয়ে যাওয়া বাংলাদেশ। প্রবাসীরাই এ উন্নয়নের সহযোদ্ধা।’ এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
গতকাল রবিবার (৩ অক্টোবর) রাতে সৌদি আরবের জেদ্দায় কৃষক লীগ, সৌদি আরব শাখা আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সোমবার (৪ অক্টোবর) প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব শাখার কৃষক লীগের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে সভায় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেদ্দায় বাংলাদেশ মিশনের কাউন্সিলর (লেবার) আমিনুল ইসলাম, বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর জহিরুল ইসলাম এবং স্থানীয় প্রবাসী আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। প্রাকৃতিক দুর্যোগের দেশও নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের পরিশ্রমী, সৎ তিনজন প্রধানমন্ত্রীর অন্যতম।’
মন্ত্রী বলেন, ‘দেশের ভেতর দুটি অংশ। একটি আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে। আরেকটি আওয়ামীবিরোধী। এই বিরোধী কারা? এরা স্বাধীনতাবিরোধী ও তাদের নতুন প্রজন্ম। যারা এখনও পাকিস্তানকে ভুলতে পারেনি। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। এখন বিএনপি-জামায়াতের ডাকে কোনও লোক আসে না। দেশে ব্যর্থ হয়ে বিদেশে বসে তারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে।’
প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের দেওয়া নানা সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বাস করেন আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের কষ্টার্জিত অর্থের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সবসময় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতার কথা জানান।’
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন