ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ববাজারে হঠাৎ সোনার দামে বড় পতন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ৪:৪৮

দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ইস্যুতে দেওয়া আক্রমণাত্মক বক্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার কমানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার আকর্ষণ হঠাৎ করেই কমে গেছে।

বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৬৪৯ ডলারে।

যদিও দিনের শুরুতে সোনার দাম গত ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু ট্রাম্পের ভাষণের পরপরই তা ৪ শতাংশেরও বেশি পড়ে যায়। তবে সপ্তাহের হিসেবে সোনার দাম এখনো প্রায় তিন শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। এদিন স্পট সিলভার ৪ দশমিক ৯ শতাংশ কমে ৭১ দশমিক ৪৪ ডলারে নেমেছে, প্লাটিনাম ২ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৮ দশমিক ৩৮ ডলারে এবং প্যালাডিয়াম ০ দশমিক ৬ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৪৬৩ দশমিক ৭৫ ডলার।

প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণে ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা আসায় তেলের দাম প্রায় সাত শতাংশ বেড়ে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরু থেকেই তেলের দামের সঙ্গে সোনার দামের একটি নেতিবাচক বা বিপরীতমুখী সম্পর্ক দেখা যাচ্ছে।

নাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, তেলের দাম ছয়-সাত শতাংশ বেড়ে যাওয়ায় বাজারে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা বিশ্বাস করতে শুরু করেছেন যে, ফেডারেল রিজার্ভ এখনই সুদের হার কমাবে না। আর এই আশঙ্কাই সোনার দামকে নিচের দিকে ঠেলে দিচ্ছে।

জেফরিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, মার্কিন ডলার এখন পছন্দের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, যা সোনার দিকে মূলধন প্রবাহকে আটকে দিচ্ছে। তবে দীর্ঘমেয়াদি চাহিদার কারণে সোনা আবারও তার হারানো অবস্থান ফিরে পেতে পারে এবং ভবিষ্যতে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সূত্র: রয়টার্স

এমএসএম / এমএসএম

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক