ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মানবতাবিরোধী অপরাধ

সালমান-আনিসুলের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ১০:৫২

জুলাই অভ্যুত্থান চলাকালে সান্ধ্য আইন (কারফিউ) দিয়ে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হবে।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
এ মামলায় এখন পর্যন্ত চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদেরই একজন শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন। ট্রাইব্যুনালের ডায়াসে দাঁড়িয়ে গত ১২ মার্চ চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় ৬৫ বছর বয়সী এই বৃদ্ধ তার ছেলে হত্যার জন্য সালমান ও আনিসুলকে সরাসরি দায়ী করে বিচার প্রার্থনা করেন। এর আগে দ্বিতীয় সাক্ষীর জবানবন্দিতে শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদারও একসময়ের প্রভাবশালী এই দুই ব্যক্তিসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। যদিও কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন তারা। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেয় প্রসিকিউশন, যা একই দিনে আমলে নেন ট্রাইব্যুনাল। গত ২২ ফেব্রুয়ারি থেকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

 

Aminur / Aminur

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর