ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুর সিটি মেয়রের কক্ষে অনুষ্ঠান চলাকালে ‌‌‌‌‌‌‘গুলি’


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ৪:৫২

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কক্ষে একটি অনুষ্ঠান চলাকালীন গুলির শব্দ শোনা গেছে। ওই সময় কক্ষে মেয়রসহ অনন্ত ২০ জন উপস্থিত ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি বেসরকারি সংস্থার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী মেয়রের দায়িত্ব পালনের অনুষ্ঠান চলছিল।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, তার কক্ষে একটি বেসরকারি সংস্থা আয়োজিত ছায়া সংসদের কার্যক্রম হিসেবে প্রতীকী মেয়রের দায়িত্ব পালনের অনুষ্ঠান চলছিল। এ সময় রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি একেএম মোজাম্মেল হক তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে আসেন। কথা বলার একপর্যায়ে মোজাম্মেল হক পকেট থেকে মোবাইল বের করতে গেলে তার লাইসেন্স করা পিস্তল হাত থেকে মেঝেতে পড়ে যায়। এতে বিকট শব্দ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মেয়র আরো বলেন, শব্দ হলেও রুমে গুলির কোনো চিহ্ন বা খোসা খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে পিস্তল মাটিতে পড়ে যায়। অসাবধানতাবশত সেখানে একটা গুলি আটকে থাকায় তা বের হয়ে বিকট শব্দ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান মোজাম্মেল হক।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন