ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ১:৩৯

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহ–উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনে বিএমইউ রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের (একাডেমিক) শূন্য পদে নিয়োগ করা হলো।

সহ-উপাচার্য (একাডেমিক) হিসেবে অধ্যাপক নজরুল ইসলামের নিযুক্তির মেয়াদ হবে চার বছর। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(২) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন তিনি।

এমএসএম / এমএসএম