ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সাউথ বাংলা ব্যাংকের ১১ কর্মকর্তা বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২১ দুপুর ১২:১৫

চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের দুজন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চারজন শাখা ব্যবস্থাপকসহ মোট ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার এসবিএসি সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকের পরিচালকদের মধ্যে পরস্পরবিরোধী দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেলেও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ব্যাংকের নতুন পর্ষদ চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।

তিনি জানান, এটি ম্যানেজমেন্টর বিষয়। আমি এ বিষয়ে কিছু জানি না। ম্যানেজমেন্ট কাকে বহিষ্কার করবে, কাকে প্রমোশন দেবে, কাকে শাখা দায়িত্ব দেবে এটা তাদের দৈনন্দিন কাজ। কেন বহিষ্কার হয়েছে আমি জানি না। এটা বোর্ডের বিষয় না এটা এমডি-ডিএমডি সাহেবরা জানবেন। এটা আমার জানার কথাও না।

এর আগে এসবিএসির ব্যাংকের প্রতিষ্ঠা থেকে টানা ৯ বছর চেয়ারম্যান ছিলেন এসএম আমজাদ হোসেন। ওই সময় আমজাদ হোসেন নামে-বেনামে পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে নিজ ব্যাংক থেকেই প্রায় ২৬০ কোটি টাকার ঋণ নিয়েছেন। ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নামে-বেনামে নেওয়া এসব অর্থ এখন ফেরত পাচ্ছে না প্রতিষ্ঠানটি।

ব্যাংকিং-সংক্রান্ত যাবতীয় আইন ও রীতিনীতি সম্পূর্ণরূপে উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এসব ঋণ নিয়েছেন তিনি। পরিশোধের সময় পার হলেও খেলাপি হিসেবে এখনও দেখানো হয়নি ওই ঋণ। এছাড়া ব্যাংকটির নতুন চেয়ারম্যান বস্ত্র খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপের আবদুল কাদির মোল্লার বিরুদ্ধেও রয়েছে ঋণ অনিয়মের নানা অভিযোগ।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. কামাল উদ্দীন,  সফিউদ্দীন আহমেদ, ঋণ প্রশাসন বিভাগের প্রধান (ইভিপি) সালাউদ্দিন আহমেদ, হেড অফ ব্যাংকিং অপারেশন (ইভিপি) এস এম ইকবাল মেহেদি, আন্তর্জাতিক বিভাগের প্রধান (ভিপি) এ এন এম মোয়াজ আহমেদ, খুলনা শাখা প্রধান (এফএভি) এনএম আবুল কালাম সিদ্দিক, খুলনা চোকনগর শাখা প্রধান (এভিপি) মো. মনজুরুল আলম, ফকির হাট, খারাবাত বাইনতলা শাখার প্রধান (এসইও) এসএম রবিউল আলম, ফলটিটা শাখার প্রধান (এসইও) মো. নজরুল ইসলাম, খুলনার বৈদেশিক মুদ্রা শাখার এসকে আবুল ফারাহ এবং কাটাখালি শাখা ম্যানেজার অরুপ কুমার শাহা।

জামান / জামান

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক