রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ২ জানের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এ সময়ে নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে নওগাঁ ও কুষ্টিয়ায় একজন করে মোট দুজন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৯১ জন। এক দিনে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
এর আগে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ।
এমএসএম / জামান
রামিসা হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল
১০ মাস বেতন নেই, চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ
রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু
রায়গঞ্জে জমিতে চারা রোপণ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ
বিজিবির অভিযানে কুমিল্লায় ৪০ হাজার ই'য়া'বা সহ আ'টক ০১
হাতিয়ায় ব্যাবসায়ী কে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ , প্রতিবাদে মানববন্ধন
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অলিউল ইসলাম টুটুল বিজয়ী
ময়মনসিংহে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল
আত্রাইয়ে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি-২৬’-এর ট্রফি উন্মোচন
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় বিচার দাবী
Link Copied