রোমের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১.৪০ মিনিটে রোমের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্স আগামী ৮-৯ অক্টোবর রোমে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, জাফর আলম এবং সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
এরপর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে ১৭ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আদিবা আনজুম মিতা এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করবেন। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তার সফরসঙ্গী হয়ে ঢাকা ত্যাগ করেছেন।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন