আমাদের একজন গর্ব করার মতো শেখ হাসিনা আছেন : তথ্য প্রতিমন্ত্রী
পৃথিবীর প্রতিটি দেশেই গর্ব করার মতো অনেক স্থান,স্থাপনা রয়েছে। বিদেশের মাটিতে কেউ যখন প্রশ্ন করেন যে,তোমাদের গর্ব করার মতো কি আছে। মাথা উচু করে বলি বাঙালি জাতির গর্ব করার মতো আছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের বিকল্প শব্দ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকেও এখন জিজ্ঞাসা করা হলে সেও বলবে শেখ হাসিনা তাদের গর্ব। বাংলাদেশে বর্তমানে গর্ব করার মতো বিকল্প শব্দ হচ্ছে শেখ হাসিনা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান এমপি ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি সমাচার ২৪ ডটকম’ এর ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানস্থলে পৌছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়।
ডা: মো: মুরাদ হাসান বলেন; সরকার বাকস্বাধীনতায় বিশ্বাসী তাইতো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনলাইন পোর্টালের বিকাশ ও বিস্তার সম্ভব হয়েছে। ডিজিটাল বাংলাদেশকে এক অন্যন্য উচ্চতায় এগীয়ে নিতে তরুণরাই শক্তি। আজকের তরুণদের হাত ধরেই অনলাইন প্লাটফরম স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে জাতিকে সঠিক তথ্য সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। ভয়াবহ করোনা কালিন সময় মিডিয়া কর্মীরা যেভাবে তাদের দায়িত্ব পালন করেছে জাতি তাদের প্রতি কৃতজ্ঞ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণমাধ্যমের কল্যাণে সবকিছুই করবেন। তাঁর পক্ষেই সম্ভব, না চাইতে তিনি সাংবাদিক কল্যাণে সারে তেড় কোটি টাকা দিয়েছেন।আওয়ামীলীগ এদেশের দেশ প্রেমিক মানুষের দল। আওয়ামীলীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী না। এদেশে হত্যার রাজনীতির গুরু জিয়া। এই জিয়াই পনের আগষ্ট ঘটনার খলনায়ক; আর তার পরিনতি হত্যাকারী হত্যার শিকার। জিয়া হত্যায় লাভবান হয়েছেন খালেদা জিয়া,জিয়া হত্যা না হলে খালেদা প্রধানমন্ত্রী নয়, হতেন এফডিসির নায়িকা। জিয়া পরিবার হত্যা দূর্নীতির ইতিহাস ভবিষৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে; তাদের ঘৃণ চেহারা উন্মোচন করতে হবে। জিয়ার মরনোত্তর বিচার বাংলার মাটিতে হবেই এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তথ্য প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী এসব বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রয়াত নেতা সজ্জন,সৎ,নির্লোভ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রব্ধার সাথে স্মরণ করেণ। মাননীয় প্রধানমন্ত্রী’র উধ্বৃতি দিয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তোমরা সৈয়দ আশরাফের মতো হও। এসময় তিনি শেখ রাশেল এর কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন যে, তিনি আজ বেছে থাকলে কেমন হতো বাংলাদেশ ? তিনি যদি আমাদের নেতা হতেন বাংলাদেশ এখন কোন অবস্থানে থাকতো? বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন বিশ্বে আর কোনো নেতা তাকে অতিক্রম করে বিশ্ব নেতা হতে পারতো না।
সাম্প্রতি সরকারের ক্লিনফিড চ্যানেল এর ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছেন তার প্রশংসা করে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন; যেনে শুনে বুঝে এই পেশার আসাবেন। অনলাইন গণমাধ্যমের জবাবদিহিতার যায়গাটুকু সম্পর্কে সর্বদা সচেতন থাকাতে হবে। গণমাধ্যমের মূলধন হচ্ছে বিশ্বাস ও আস্থা। এখন গণমাধ্যমের সময় হচ্ছে আন্তরিকতা,স্বচ্ছতা,সততার। গণমাধ্যম এই যায়গা পূরণ করতে পারছে কিনা তা ভাববার বিষয়। আপনি যদি সফল হোন তাহলে আপনার ছেড়া গেঞ্জিটাও ইতিহাস আর সফল না হলে আপনার স্যুট কোটও উপহাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি সমাচার২৪ ডটকম এর সম্পাদক মো: মহসিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম,ক্রাইম রিপোর্টাস এসোসিয়েনের সভাপতি মিজান মালিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ,বাংলাদেশ আওয়ামীলীগ এর এাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য খায়রুল আলম সাগর,ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানী এবং ঢাকাস্থ চাদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মানিক লাল ঘোষ।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন