স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৯ মে স্বশরীরে হাইকোর্টের হাজির হওয়ার নির্দেশ দেন।
অ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে সারা বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, উক্ত বিজ্ঞপ্তির আলোকে রিটকারী ২৫ জনসহ সারা বাংলাদেশে অনেকে অংশগ্রহণ করে, রিট কারি ২৫ জন লিখিত পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি।
পরবর্তীতে তারা ২০২১ সালে হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট চূড়ান্ত শুনানি শেষে রিটকারীদেরকে নিয়োগ প্রদান করার নির্দেশ দেন। কিন্তু তারা নিয়োগ পাননি।
পরবর্তীতে রিট কারিগণ পুনরায় তাদের রায়ের আদেশ বাস্তবায়ন করার জন্য আবেদন করলে হাইকোর্ট উক্ত বেঞ্চ ২৩ এপ্রিলের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য হাইকোর্টের রায়ের আদেশ বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করেন, কিন্তু উক্ত সময়ের ভিতরে রিটকারীদের কে নিয়োগ প্রদান করেন নাই। এরপর আদালত মহাপরিচালককে তলব করেন।
Aminur / Aminur
ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল
শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’
মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী
আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি