ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে ব্রিটেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ১০:২১

বাংলাদেশের করোনা টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, ব্রিটেনের পরিবহন বিভাগ এক ঘোষণায় জানায়, দেশটির অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) থেকে স্বীকৃতির এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও শুক্রবার ভোররাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ সুখবর দিয়েছেন। বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। আমাদের মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া বর্ণনা করেছে এবং এখন তারা আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। এটি সোমবার সকাল ৪টা থেকে কার্যকর হবে।’

ব্রিটেনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। এটি দুদেশের মধ্যে ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করার জন্য হাইকমিশনের স্থায়ী কূটনৈতিক প্রচেষ্টার ফল। 

হাইকমিশনার জানান, সোমবার ভোর ৪টা থেকে যুক্তরাজ্য-অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেওয়াদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টাইন অথবা কোভিড-১৯ প্রি-প্রস্থান পরীক্ষার প্রয়োজন পড়বে না। তবে ব্রিটেনে আসার পর দ্বিতীয় দিন বা তার আগে কোভিড-১৯ পরীক্ষা করে নেওয়া উচিত। টিকা নেওয়ার প্রমাণ হিসেবে প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের দেওয়া টিকার সনদ প্রদর্শন করতে হবে। যেসব ভ্রমণকারীরা ব্রিটেনের অনুমোদিত টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেননি তাদের ১০দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের কোয়ারেন্টাইন চলা অবস্থায় দ্বিতীয় ও অষ্টম দিন কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।  

এমএসএম / এমএসএম

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপকূলে ঝড়ের শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে