ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ২:২৬

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক মামলার আসামি লন্ডনে প্রবাসজীবনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সহচর মাওলানা শামীম হচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী। শিগগিরই মন্ত্রী পরিষদের কিছু রদবদলের তথ্য বিভিন্ন সুত্র থেকে পেয়ে একাধিক নেতাদের সাথে কথা বলে শামীম আহমেদের বিষয়ে কেন্দ্রের ইতিবাচক মনোভাব পাওয়া গেছে।

এবিষয়ে মাওলানা শামীম দৈনিক সকালের সময়ের সাথে টেলিফোনে বলেছেন পার্টির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। তিনি বলেছেন ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ। দৈনিক সকালের সময় তার কাছে জানতে চেয়েছিলো;- আপনি যেহেতু মাওলানা বা ধর্মীয় জ্ঞান অর্জন করছেন তাহলে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলে মন্ত্রণালয়টিকে কিভাবে সাজাতে চেষ্টা করবেন? অতীতের পদক্ষেপ গুলোতে আপনি কি কি পরিবর্তন আনবেন? তিনি বলেছেন, হজ্জ উমরাহ ব্যবস্থাপনায় এমন একটি স্বচ্ছ শৃঙ্খলা ফিরিয়ে আনবো যার মাধ্যমে জনগণ উপকৃত হবে। আমি মন্ত্রী- প্রতিমন্ত্রী হলে দলীয় বা পক্ষপাতিত্ব না করে তখন সকল মানুষের জন্য কাজ করবো। বিশেষ করে ইসলামিক ফাউণ্ডেশন পুরপুরি ধ্বংস। এটা অনৈসলামিক কর্মের দিকে ঝুঁকছে। এই সংস্থা ধারা সত্যিকারের ইসলামের সেবা করার সুযোগ রয়েছে। আমি দ্বায়িত্ব পেলে সংস্থাটি যথাযথ ব্যবস্থাপনায় ফিরিয়ে নিয়ে আসবো। যেহেতু এটা রাষ্ট্রের সংস্থা, এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মসজিদ ভিত্তিক মাদ্রাসা বা মসজিদ পরিচালনায় সহযোগিতা করার সুযোগ আছে।

তিনি অনেকটা আক্ষেপ নিয়ে বলেন দল আমাকে মনোনয়ন দেয়ার অঙ্গীকার করেও মনোনয়ন দেয়নি। আমার (আসনে বরগুনা- ২) ড. ফেরদৌস আহমেদ কোরেশির প্রগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) নেতা নূরুল ইসলাম মনি বিএনপির মনোনয়ন পেয়েছেন। যেহেতু দলীয় সিদ্ধান্ত তাই আমি ধৈর্য করে দলের সিদ্ধান্তে আনুগত্য রয়েছি। আমার আসনের বিএনপির এমপি ওয়ানইলেভেনের সময়ে সেনাবাহিনীর সাথে মিলেমিশে বিএনপি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করেছিলো। তাকে দল এখন পূনঃবিবেচনা করে মনোনয়ন দিয়েছে। তবে দলের বহু নেতা কর্মীদের তিনি এখনো নির্যাতনের মধ্যেই রাখছে। এলাকার বহু নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বরগুনা ২ আসনের বর্তমান এমপি।

যুক্তরাজ্য বিএনপির এই নেতা একসময় বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী সদস্য মাওলানা শামীম আহমেদ বলেছেন আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাকে যে দ্বায়িত্ব দেবেন সেটাই আমার জন্য সম্মানের। আমি তারেক রহমানের দুর্দিনের সহযাত্রী। এখন সুদিনের সময়ে দেখছি দুই নৌকায় পা দিয়ে চলা বহু লোক বড় বড় দ্বায়িত্ব পেয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই

জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব : গয়েশ্বর

কার্যক্রম নিষিদ্ধ আ* লীগ, অঙ্গসংগঠনের ৮ নেতা–কর্মী চট্টগ্রামে গ্রেপ্তার

জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে

রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

‘সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না’

জাতিসংঘে জনগণের প্রত্যাশা তুলে ধরতে পারেননি প্রধানমন্ত্রী : নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়

ধনী-ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির পর শিশুদের টিকাও লুট করেছে বিএনপি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত : ছাত্রদল নেতা আবিদ

আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর : সারজিস আলম