সুখে দুঃখে সাংবাদিকদের পাশে সাংবাদিকদের-ই দাঁড়াতে হবে
রাজশাহীতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) এক সাংগঠনিক মতবিনিময় সভায় আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম এ কথা বলেছেন।
শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকার পূবালী মার্কেটে আরজেএফ জেলা কার্যালয়ে সংগঠনটির রাজশাহী জেলা শাখার আয়োজনে জেলা সাধারণ সম্পাদক আল আমিন হোসেন'র সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংগঠনের নানামুখী উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও তৃণমূল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন আরজেএফ চেয়ারম্যান ও দেশবরেণ্য সাংবাদিক নেতা এসএম জহিরুল ইসলাম। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে নিয়মিত মাসিক প্রকাশনা আরজেএফ ভয়েস বিতরণ করেন তিনি।
মতবিনিময় সভায় আরজেএফ চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দপূর্ণ ও বন্ধুসুলভ সম্পর্ক থাকতে হবে। সুখে দুঃখে সাংবাদিকদের পাশে সাংবাদিকদের-ই দাঁড়াতে হবে। প্রতিটি সাংবাদিককে দেশ সেবায় হতে হবে বদ্ধপরিকর। অতীত, ঐতিহ্য, শিক্ষা সংস্কৃতি আর সাম্প্রতিক বিশ্ব সম্পর্কের থাকতে হবে পরিস্কার ধারনা। সাংবাদিকদের পেশাগত নিয়মাবলী ও নীতি নৈতিকতা সম্পর্কেও থাকতে হবে সঠিক ধারনা, আর আরজেএফ এই কাজটিই দীর্ঘ ১৪ বছর যাবৎ নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। পেশাগত মানোন্নয়নে কাজ করা সংগঠন আরজেএফ'র এই প্রচেষ্টাে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিক সমাজকে পাশে থাকারও আহবান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আরজেএফ'র ভারপ্রাপ্ত মহাসচিব আল আমিন শাওন ও বিভাগীয় সমন্বয়ক রোমান আকন্দ গুরুত্বপূর্ণ সাংগঠনিক বক্তব্য রাখেন। এ সময় রাজশাহী জেলা আরজেএফ'র ওয়ালিউল্লাহ, আরিফুল ইসলাম,, টিপু সুলতান, সাহবুদ্দিন, সাহালাল, রাইসুর রহমান-সহ অন্যান্য সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
Link Copied