ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬

যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ঘোষণা শিগগিরই, চলছে জোর আলোচনা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:৫৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। প্রায় ৩৩ মাস আগে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

২০২৩ সালের ৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে খন্দকার এনামুল হককে আহ্বায়ক ও রবিউল ইসলাম নয়নকে সদস্য সচিব করা হয়। একই সময়ে ঢাকা মহানগর উত্তর যুবদলে শরীফ উদ্দিন জুয়েলকে আহ্বায়ক এবং সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করা হয়।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় বর্তমানে নতুন করে কমিটি গঠনের আলোচনা সামনে এসেছে। তবে বর্তমান কমিটি পূর্ণাঙ্গ করা হোক কিংবা নতুন কমিটি ঘোষণা করা হোক— উভয় ক্ষেত্রেই রাজপথের পরীক্ষিত, ত্যাগী, পরিচ্ছন্ন ইমেজের এবং কর্মীবান্ধব নেতাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কমিটি গঠনের আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান রাজ, বর্তমান সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু।

এ ছাড়া মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনের দৌড়ে এগিয়ে রয়েছেন যুগ্ম-আহ্বায়ক ও মিরপুর জোনের সাবেক টিম প্রধান শিমুল আহমেদ। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি আলোচনায় রয়েছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। পাশাপাশি সাবেক যুগ্ম-আহ্বায়ক আইয়ুব আলী, আমিনুল হক হিমেল, সাফায়াতে রাব্বি আরাফাত এবং ফ্যাসিস্ট আমলে ১৯৪ দিন গুম থাকা 

মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নামও আলোচনায় রয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কমিটি গঠনে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল গাফফার, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. জিন্নাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইমরান খান ইমন এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ আরও বেশ কয়েকজন ত্যাগী নেতা।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক মুন্না এবং মো. জিন্নাহর নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। রাজনৈতিক অঙ্গনে ওমর ফারুক মুন্না কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

অন্যদিকে মহানগর উত্তর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান রাজ ও শিমুল আহমেদের নাম আলোচনায় রয়েছে। দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা পালন, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তারা উভয়ই মহানগর উত্তর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন বলে জানা গেছে।

নেতাকর্মীরা বলছেন, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেছেন— এমন ত্যাগী ও পরিচ্ছন্ন ইমেজের নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না বলেন, শুধু ঢাকা মহানগর নয়, বরং সব জেলা ও মহানগর কমিটি নিয়েই আমরা ভাবছি। আগে ফ্যাসিবাদের সময় এক ধরনের পরিস্থিতি ছিল, এখন রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হয়েছে। মেয়াদোত্তীর্ণ সব কমিটি নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী কাজ চলছে।

এমএসএম / এমএসএম

যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ঘোষণা শিগগিরই, চলছে জোর আলোচনা

২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ

প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম

কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামীম আহমদ

হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আইনি লড়াইটা করা: মনিরা শারমিন

বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস

সমাবেশ মঞ্চে তারেক রহমান

শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ