সৌদিতে বাংলাদেশিদের মৃত্যু, এবি পার্টির শোক-নিন্দা ও ক্ষতিপূরণ দাবি
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত ও ২৪ জন আহত হওয়ার ঘটনায় শোক ও তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছে দলটি।
সোমবার (১২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ শোক ও নিন্দা জানান।
বিবৃতিতে এবি পার্টির দুই নেতা নিহত বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত বাংলাদেশিসহ সব আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেন তারা।
বিবৃতিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু এবং আরও ২৪ জনের আহত হওয়ার খবর প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। রাজনৈতিক বা সামরিক বিরোধের অজুহাতে নিরপরাধ বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এবি পার্টির নেতারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব। রিয়াদে আহত বাংলাদেশিদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দিতে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে।
একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ দূতাবাসকে সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান জানান তারা।
মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, হুথি সশস্ত্র গোষ্ঠীর এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এমন হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি তারা চলমান সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতিতে নিহত বাংলাদেশিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দেওয়া, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। সৌদি আরবে কর্মরত ও বসবাসরত সব বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বানও জানায় দলটি।
aliul / aliul
জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ
আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান
রিয়াদ বিমানবন্দরে হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন : হেফাজত
সৌদিতে বাংলাদেশিদের মৃত্যু, এবি পার্টির শোক-নিন্দা ও ক্ষতিপূরণ দাবি
রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা
মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান
সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে
অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা