করোনা শনাক্তের হার নামলো আড়াই শতাংশের নিচে
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও কমেছে। এ সময়ে সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৭৫৫টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষায় ৪১৫ জন রোগী শনাক্ত হয়। সে হিসেবে এ সময়ে শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।
দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ৯ অক্টোবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন রোগী শনাক্ত হয়।
সে হিসেবে আজ শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত হওয়া রোগীর হার ১৫ দশমিক ৭৩ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে।
এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন