জঙ্গিরা অনলাইনে সক্রিয়, আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না : ডিএমপি কমিশনার
দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় রয়েছে। তারা রাতে মন্ডপে হামলার পরিকল্পনা করছে।
রোববার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা তেমন ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছি না। জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয় রয়েছে। তারা নানা ধরনের পোস্ট দিচ্ছে। তারা সেলফ রেডিকালাইজড হয়ে (লোন উলফ) হামলায় উদ্বুদ্ধ হয়েছে। অন্যকে উদ্বুদ্ধ করছে।
জঙ্গিরা অনলাইন বিভিন্ন পোস্টে রাতে মন্ডপে হামলার করার কথা বলছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যখন পুলিশ ও লোকজন কম থাকে তখন তারা হামলার কথা বলছে। তবে তাদের পোস্ট দেখে কেউ উদ্বুদ্ধ হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি। তবে আমরা অ্যালার্ট আছি।
শফিকুল ইসলাম বলেন, আমরা মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। এছাড়াও ঢাকা শহরের বড় মন্দিরগুলোতে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। সিসিটিভি কন্ট্রোল রুম করা হবে। ছোট মন্দিরগুলোতে পুলিশের মোবাইল টিম কাজ করবে। ছোট মন্দিরগুলোতে পুলিশ সদস্য বেশি থাকবে না, কারণ তারা এক ব্যারাকে অনেকজন থাকে। কেউ করোনা আক্রান্ত হয়ে গেলে অনেক সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।
তিনি বলেন, প্রতিটি মন্ডপ ও আশপাশ সাদা পোশাকের কর্মকর্তা, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং র্যাব সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। সবার প্রতি আমার অনুরোধ, এই উৎসবে কোনভাবেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করবেন না। আমাদের বর্তমান করোনা সংক্রমণের হার কমে ২ শতাংশ হয়েছে। তবে আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। চীনের উহানের একজন আক্রান্ত ব্যক্তি থেকে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তাই আমার অনুরোধ আপনারা স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে আসবেন।
যারা বয়স্ক এবং কমপক্ষে এক ডোজ টিকা নেননি তাদের পূজামণ্ডপে না আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।
এর আগে সকালে ডিএমপির বিভিন্ন ইউনিট প্রধানদের নিয়ে কমিশনার মন্ডপে আসেন ও মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। পূজা উদযাপন কমিটির লোকজনের সঙ্গে কথা বলেন।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন