পৈত্রিক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ
জালিয়াতির মাধ্যমে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।
ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে প্রতিবেদন আমলে নিয়ে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
বাদীর আইনজীবী কফিল মাহমুদ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তুরিন আফরোজের আপন ভাই শাহ নেওয়াজ আহাম্মদ শিশির আদালতে নালিশী (সিআর) মামলাটি দায়ের করেছিলেন।
আদালতের নির্দেশে তদন্ত শেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগের সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে। একই সঙ্গে মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
অন্য মামলায় কারাগারে থাকা আসামিকে এ মামলার শুনানির ধার্য তারিখে আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার দেখানো ‘শোন অ্যারেস্ট’ সংক্রান্ত শুনানির সময় কাঠগড়ায় নির্বিকার দাঁড়িয়ে ছিলেন তুরিন আফরোজ।
শুনানি শেষে আদেশের পর তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার বিবরণে জানা গেছে, প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন তুরিন আফরোজ।
বাবা মারা যাওয়ার পর ভুয়া হলফনামা তৈরি করে সম্পত্তির মালিকানা দাবি করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন ক্ষমতার প্রভাব খাটিয়ে মায়ের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন করে গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিলপত্র নিয়ে গেছেন।
তুরিন তার ভাই মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। ফলে তারা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় রয়েছেন
বলে অভিযোগ করা হয়েছে।
দীর্ঘ সময় বিদেশে অবস্থানের কারণে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেন।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ