ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত : জেলা প্রশাসক


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ২:৪৪
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত। এরাই একদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, দেশ ও জনগণের কল্যাণের জন্যই কাজ করবে।  তাই তাদের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের।  শিশুদের লেখা পড়ার পাশাপাশি খেলাধূলা সংস্কৃতি কর্ম কান্ডেও মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সৎ ও চরিত্র গঠনের উপর নজর রাখার, আর এই দায়িত্ব অভিভাবকদের। 
শিশুর জন্য বিনিয়োগ করি,সমৃদ্ধ বিশ্ব গড়ি এই শ্লোগান কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা শিশু একাডেমির আয়োজনে রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান ও আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্ম কর্তা বাদল চন্দ্র বর্মণের  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ শাহানুর আলম। পরে পুরষ্কার প্রাপ্ত শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিগণ।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ